ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 9:11 pm
মানবদেহের কিডনিসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ পরিচিতজনকে দান করা যাবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।
তবে কেনাবেচা করা যাবে না বলেও রায় দিয়েছে হাইকোর্ট।
নিকটাত্মীয় ছাড়া অন্য কাউকে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ দান করার সুযোগ না থাকা সংক্রান্ত ‘মানবদেহ অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন’ এর তিনটি ধারা সংশোধনের নির্দেশ দিয়েছেন আদালত।
অবৈধভাবে কিডনি ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতেও সরকারের প্রতি নির্দেশনা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার এ রিটের ওপর জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না।
২০১৭ সালের ২৪ আগস্টে এ রিটের শুনানি শেষে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনের ৩টি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯-এর এ তিনটি ধারা হলো ২(গ), ৩ ও ৬।
এ ছাড়া ১৯৯৯ সালের আইনের কয়েকটি বিধি প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছিলেন আদালত।
Posted ৯:১০ পিএম | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya