শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আইপিএল নিলামে বাংলাদেশের ৬ ক্রিকেটার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 11:43 am

আইপিএল নিলামে বাংলাদেশের ৬ ক্রিকেটার

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায়  ২০২০ সালের আইপিএলের মেগা নিলাম। তাতে উঠতে নিবন্ধন করেছেন ৯৭১ ক্রিকেটার। তন্মধ্যে ৭১৩ জন দেশি (ভারতীয়) আর বিদেশি ২৫৮ ক্রিকেটার। এই ভিনদেশিদের মধ্যে আছেন বাংলাদেশের ৬ জন।

আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইট দেখাচ্ছে, টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮ দলে শূন্যস্থান আছে ৭৩টি। এ সংখ্যক আসন পূরণে লড়বেন ৯৭১ ক্রিকেটার। স্বভাবতই বিড়ম্বনায় পড়তে পারে কর্তৃপক্ষ।

ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নিলামে উঠছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। বিসিবি সূত্র জানিয়েছে, এবারের আইপিএল খেলার লক্ষ্যে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

আরও পড়ুন: আইপিএলে হায়দরাবাদ সাকিবকে ছেড়ে দিল

এই ৬ ক্রিকেটারের মধ্যে মোস্তাফিজ ও তামিমের মাল্টি মিলিয়ন ডলারের এ টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে। ফিজ সেখানে খেলেন তিন মৌসুম। ২০১৬ ও ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন তিনি। আর ২০১৮ সালে খেলেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। তবে গেলবার তাকে নিবন্ধনের অনুমতি দেয়নি বোর্ড।

তামিমের ২০১২ সালে আইপিএল পরখ করার সুযোগ হয়। পুনে ওয়ারিয়র্সের স্কোয়াডে ছিলেন তিনি। তবে খেলার সুযোগ হয়নি।

আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ সাকিব আল হাসান। তবে এবার নিলামে উঠতে পারছেন না তিনি। জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় তাকে সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ করেছে আইসিসি।

২০২০ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের। খরচ বাঁচাতে এবার ছেঁটে ফেলা হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেই অর্থ ভারতীয় ক্রিকেটের উন্নয়নে ব্যয় করা হবে। নতুন বছরের তুমুল ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যেতে পারে ৯ দলের লড়াই।

Facebook Comments Box

Posted ১১:৪৩ এএম | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |