শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আইপিএলে হায়দরাবাদ সাকিবকে ছেড়ে দিল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 7:57 pm

আইপিএলে হায়দরাবাদ সাকিবকে ছেড়ে দিল

ভারতে ঘরোয়া টি টুয়েন্টির জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদ তাদের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে। রিটেইন ক্রিকেটারদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় সাকিবকে এক বছর নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পেশাদার ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ থাকার কারণে আইপিএলে হায়দরাবাদেররিটেইনের তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব।

আইপিএলকে সামনে রেখে ইতিমধ্যেইনিজেদের মতো করে দল ঘুছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিয়ম অনুযায়ী গত আসরের দল থেকে খেলোয়াড়দের রিটেইন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। আসন্ন আইপিএলের জন্য রিটেইন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে হায়দরাবাদ।

গত বছরের দল থেকে হায়দরাবাদ রিটেইন করেছে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহাসহ ১৭জনকে।

হায়দরাবাদের রিটেইন ক্রিকেটারদের তালিকায় রয়েছেন-ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, রশিদ খান, মোহাম্মদ নবী, অভিষেক, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, শ্রীবাস্তব, ভুবেনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কাউল, শাহবাজ নাদিম, বাসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, নতারঞ্জান।

Facebook Comments Box

Posted ৭:৫৭ পিএম | শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯

The Daily Sarod |