শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:38 pm

আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে নাহিদা (৫) ও নাদিয়া (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) বিকালে উপজেলার দুর্গাপুরের খড়িয়ালা পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে।

নিহতের পিতা মো. আনোয়ার হোসেন জানান, বিকালে দাদির পেছন পেছন বাড়ির পাশের পুকুরে যায় নাহিদা ও নাদিয়া। দাদি পুকুরের পানিতে পারিবারিক কাজ করছিলেন। এ সময় দাদির অগোচরে দুই বোন পানিতে পড়ে তলিয়ে যায়। দাদি বিষয়টি বুঝতে পারেননি। পরে দাদি বাড়িতে গেলে পরিবারের লোকজন তার কাছে নাহিদা ও নাদিয়ার বিষয়ে জানতে চাইলে দাদি তাদের দেখেননি বলে জানান। পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরে স্থানীয় বাবুল মিয়া বাড়ির পাশের একটি পুকুরে খোঁজ করতে থাকেন। তিনি পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন।

এই বিষয়ে আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ময়নাল হোসেন জানান, দুই বোনের মৃত্যুর বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পিএম | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |