শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় নব যোগদানকারি সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা ‘নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলব’ ডিসেম্বরে আ. লীগ ফেরার বাতাস শুধু সোশ্যাল মিডিয়া ও ভারতে: সারজিস ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেপালে, তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে হাসনাত ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি না হতে দেয়ার হুঁশিয়ারি কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী মাইক্রোবাস পুকুরে, মিলল ৯ বস্তা গাঁজা ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পাচার চেষ্টাকালে ২৪ টন সার উদ্ধার নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে ‘আমারে দেবো না ভুলিতে’ সাংস্কৃতিক অনুষ্ঠান গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নবীনগরের জব্বার হত্যার বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:49 pm

নবীনগরের জব্বার হত্যার বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আব্দুল জব্বার হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল জব্বারের ছেলে মো. আক্তার। এ সময় তার মা আম্বিয়া বেগম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আক্তার জানান, জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের লহরী গ্রামের বাজারের নৈশ প্রহরী ছিলেন তার বাবা আব্দুল জব্বার। পাশাপাশি তিনি লাকড়ীর ব্যবসাও করতেন । এ বছরের জানুয়ারীতে তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি গাছ পরিচালনা পর্ষদের কাছ থেকে ৬৫ হাজার টাকার চুক্তিতে কিনে নেন। কিন্তু গাছ কেটে নেয়ার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বাবাকে গাছ কাটতে বাঁধা দেন। কিন্তু ধারদেনা করে টাকা আনায় পাওনাদারদের চাপে তিনি দিশেহারা হয়ে পড়েন। তখন তিনি পরিচালনা কমিটির সভাপতি সুমন আহাম্মদ, সদস্য তৌাফকুর রহমান স্বপনের কাছে টাকা ফেরত চাইলে তারা আব্দুল জব্বারকে কীটনাশক খেয়ে আত্বহত্যার পরামর্শ দেন।

পরেরদিন সকালে আব্দুল জব্বার কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। এরপর আক্তার বাদী হয়ে মামলা করলে আসামীরা প্রভাবশালী হওয়ায় তাদেরকে বর্তমান এলাকাছাড়া করেছে। তাই বাবার হত্যার বিচার ও তাদের নিরাপত্তা বিধানে প্রশাসনের হস্তক্ষেপ করেন তিনি।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পিএম | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |