কসবা প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 10:09 pm
কসবায় গত বৃহস্পতিবার (২৯ আগষ্ট) প্রথম শ্রেণিতে পড়ুয়া (৭) এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছোলেমান মিয়া (১৭)নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামের প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটি খেলা করছিলো। খেলার স্থল থেকে চকলেটের প্রলোভন দেখিয়ে একই গ্রামের ছোলেমান মিয়া (১৭) তার কক্ষে নিয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে ছোলেমান মিয়াকে আটক করে।
পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ছোলেমান মিয়াকে আটক করে। ভিকটিম শিশুটি বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান; ছোলেমান মিয়াকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে মামলা করেছেন।
আটককৃত ছোলেমান মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
Posted ১০:০৯ পিএম | শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya