শিরোনাম
সদর হাসপাতালে দুদকের ৫ ঘণ্টার অভিযানে প্রমাণ মিলেছে নানা অনিয়মের যুবলীগ নেতা মহসিন খন্দকার ঢাকায় গ্রেপ্তার বরাদ্দের অপেক্ষায় আটকে গ্রামীণ উন্নয়ন, বরাদ্দ নেই টিআর-কাবিখা-কাবিটার এপ্রিলে ঢাকায় আসছেন শাকিরা! ইউরোপে পরিবর্তন আনতে পারে স্পেনের জাতীয় নির্বাচন? ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া

ইউরোপে পরিবর্তন আনতে পারে স্পেনের জাতীয় নির্বাচন?

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 11:11 am

ইউরোপে পরিবর্তন আনতে পারে স্পেনের জাতীয় নির্বাচন?

রোববার (২৯ নভেম্বর) স্পেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির জাতীয় নির্বাচন৷ পেদ্রো সানচেজের পরাজয় ও মাদ্রিদে ডানপন্থি শক্তির উত্থান ঘটলে দেশটির অভিবাসন, প্রতিরক্ষা ও গাজা বিষয়ক নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে৷
ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে যে কয়েকজন সোশ্যাল ডেমোক্র্যাটিক প্রধানমন্ত্রী রয়েছেন, পেদ্রো সানচেজ তাদের মধ্যে অন্যতম৷ একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যেসব সদস্য রাষ্ট্রে এখনও সোশ্যাল ডেমোক্র্যাটরা ক্ষমতায় রয়েছে, আয়তনে স্পেন তাদের মধ্যে সবচেয়ে বড়৷
আট বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর, অক্টোবরের শুরুতে সানচেজ আগাম নির্বাচনের ঘোষণা দেন৷ তার তিন দিন আগেই স্পেনেরআবাসন সংকটমোকাবিলায় আনা দুটি জরুরি সিদ্ধান্ত পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়েছিল৷
সোমবার প্রকাশিত জনমত জরিপ অনুসারে, নির্বাচনি লড়াই বেশ হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে৷ জরিপেরক্ষণশীল ‘পিপলস পার্টি’ (পিপি) প্রায় ৩২ শতাংশ ও সানচেজের নেতৃত্বাধীন সোশ্যালিস্টরা ৩১ শতাংশ ভোট পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে৷
ডানপন্থি পপুলিস্ট দল ‘ভক্স’ প্রায় ১৭ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে৷ জরিপের অনুমান অনুযায়ী, পিপি ও ভক্স জোটবদ্ধ হলে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে৷
ব্রাসেলসভিত্তিক ‘ইউরোপিয়ান পলিসি সেন্টার’-এর নীতি বিশ্লেষক হাভিয়ের কার্বোনেল ডয়চে ভেলেকে বলেন, মাদ্রিদে সরকার পরিবর্তন হলে ইউরোপের মধ্য-বামপন্থি রাজনীতির অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হারিয়ে যাবে৷
কার্বোনেল বলেন, ‘‘তিনটি বিশেষ অবস্থানের কারণে সানচেজঅন্যদের চেয়ে আলাদা ছিলেন: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানোর সাহস, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতি সমর্থন ও ইউরোপে অভিবাসনের পক্ষে জোরালো অবস্থান৷”
রক্ষণশীল দল ‘পিপি’ অভিবাসন নিয়ন্ত্রণের ওপর জোর দিচ্ছে৷ তবে যেসব খাতে শ্রমঘাটতি রয়েছে, সেসব খাতে কর্মীদের জন্য তারা পথ খোলা রাখতে চায়৷ অন্যদিকে, ‘ভক্স’ অভিবাসন আরও কঠোরভাবে সীমিত করে প্রত্যাবাসনের হার বাড়াতে চায় ও নতুন করে অনিয়মিত পথে আসা অভিবাসীদের বৈধতা দেয়ার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করতে চায়৷
ন্যাটোর নতুন লক্ষ্যমাত্রা অনুসারে ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ সামরিক ও সামগ্রিক নিরাপত্তা খাতে ব্যয় করার বিষয়টির বিরোধিতা করেছেন সানচেজ৷ ‘পিপি’ও ‘ভক্স’ দুই দলই প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পক্ষে৷ তবে তাদের নির্বাচনি ইশতেহারে সুনির্দিষ্ট কোনো অঙ্কের উল্লেখ নেই৷
২০২৪ সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়৷ হাভিয়ের কার্বোনেলের ধারণা, যদি নতুন কোনো রক্ষণশীল সরকার ক্ষমতায় আসে, তবে ফিলিস্তিনিদের সমর্থনে তাদের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়বে৷

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ১১:১১ এএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

The Daily Sarod |