শিরোনাম
‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 7:38 pm

‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বেগবান করার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত সামাজিক সংগঠনের ফোরাম ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র মতবিনিময় ও পরিচিতি সভা হয়েছে শুক্রবার বিকেলে।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি ও ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য জাবেদ রহিম বিজন এতে সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য মোস্তফা দেলোয়ার ও মাওলানা শরীফ উদ্দিন আফতাবী।
প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের নারী কল্যাণবিষয়ক সমন্বয়ক সানিয়া ইসলাম। সংগঠনের সমন্বয়ক জে. এইচ. হৃদয়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সমন্বয়ক (সার্বিক) হাফেজ রিদওয়ান আনসারী, মাওলানা মোহাম্মদ রেদোয়ান আহমেদ, নুসরাত পিও, সদর উপজেলা সমন্বয়ক কোহিনূর আক্তার প্রিয়াসহ বিভিন্ন উপজেলা সমন্বয়কবৃন্দ।
সভায় কার্যনির্বাহী সমন্বয়ক পরিষদের পক্ষ থেকে বক্তারা ফোরাম প্রতিষ্ঠার প্রেক্ষাপট, পূর্ববর্তী কার্যক্রম, বর্তমান সাংগঠনিক অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।হাফেজ আরিফুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপদেষ্টা মাওলানা শরীফ উদ্দিন আফতাবী ফোরামের পূর্ববর্তী কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অপর উপদেষ্টা মোস্তফা দেলোয়ার সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জাবেদ রহিম বিজন সমাজের অন্যতম ভয়াবহ সমস্যা মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে প্রয়োজনীয় সেমিনার, সচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সম্মিলিত প্রচেষ্টা এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পারস্পরিক পরিচিতি, মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যরা ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ৭:৩৮ পিএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

The Daily Sarod |