অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 6:08 pm
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইশতিয়াক আহম্মদ ইশান (২৬) ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের ট্যাংকেরপাড় এলাকায় তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ইশান শহরের ট্যাংকেরপাড় এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. ইদ্রিস মিয়া এবং মা নাজমুল নাহার। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, গ্রেফতারের পর আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Posted ৬:০৮ পিএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya