বিনোদন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:19 am
আগামী বছরের এপ্রিলে ঢাকার মঞ্চে দেখা যেতে পারে বিশ্বতারকা শাকিরাকে। কলম্বিয়ান এই গায়িকাকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে হতে পারে এই আয়োজন।
তবে শাকিরার ঢাকায় আসার বিষয়টি চূড়ান্ত নয়। এছাড়া কনসার্টের তারিখ, টিকিটের দাম ও বিক্রির সময় নিয়েও কিছু জানানো হয়নি।
যদিও ২০০৭ সালের ডিসেম্বরে, এক মানবিক সফরে বাংলাদেশে এসেছিলেন শাকিরা। ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত উপকূলীয় মানুষের দুর্দশা দেখতে ইউনিসেফের বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন তিনি। সেই সফরে সিডরের ধ্বংসযজ্ঞ দেখে আবেগাপ্লুত হয়েছিলেন শাকিরা।
Posted ১১:১৮ এএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya