শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

ব্যথা নিরাময়ে দারুচিনি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১২ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 12:24 pm

ব্যথা নিরাময়ে দারুচিনি

মসলা হিসেবে দারুচিনি সুপরিচিত। এটি মুলত গাছের ছাল৷ রান্নার স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। অনেকেই হয়তো জানেন না, এই মশলা বিভিন্ন ব্যথা নিরাময় করতেও সাহায্য করে। যেমন-

১. আথ্রাইটিসের ব্যথা কমাতে খেতে পারেন দারুচিনি। এজন্য এক কাপ গরম পানিতে দুই চামচ মধু আর এক চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে নিন। প্রতিদিন সকাল ও সন্ধ্যাবেলা এটি নিয়ম করে পান করলে উপকার পাবেন।

২. শরীরে কোনও অস্থিসন্ধিতে ব্যথা হলে উষ্ণ পানির মধ্যে সম পরিমাণ মধু ও দারুচিনি গুঁড়া মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ নিযমিত ব্যথার জায়গায় মালিশ করে। এতে ব্যথা অনেকটাই দূর হবে।

৩. কোনও কারণে মাড়িতে ব্যথা হলে বা মাড়ি ফুলে গেলে দারুচিনির এসেনশিয়াল অয়েল লাগিয়ে দিন। এতে ব্যথা কমে যাবে। দীর্ঘস্থায়ী বাতের ব্যথা দূর করতে দারুচিনির গুঁড়া টনিকের মতো কাজ করে। এজন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে আধা চামচ দারুচিনির গুড়া মিশিয়ে পান করুন।

৪. অ্যাসিডিটি বা অন্য কোনও কারণে পাকস্থলীতে ব্যথা হলে গরম পানির সঙ্গে মধু ও তার অর্ধেক পরিমাণ দারুচিনি মিশিয়ে পান করুন। এতে উপকার পাবেন।

৫. গলা ব্যথা দূর করতে দারুচিনি বেশ কার্যকরী। এজন্য এক গ্লাস হালকা গরম দুধে এক চা চামচ মধু আর সামান্য দারুচিনির গুঁড়া মিশিয়ে পান করুন। কয়েকবার খেলে গলা ব্যথা কমে যাবে।

Facebook Comments Box

Posted ১২:২৪ পিএম | শুক্রবার, ১২ জুলাই ২০১৯

The Daily Sarod |