শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ঐক্যফ্রন্ট থেকে সরে দাঁড়ালেন কাদের সিদ্দিকী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৮ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 4:16 pm

ঐক্যফ্রন্ট থেকে সরে দাঁড়ালেন কাদের সিদ্দিকী

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সরে দাঁড়ালেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব বা ঠিকানা খোঁজার চিন্তা মাথা থেকে ঝেরে ফেলে জনগণের সকল সমস্যায় তাদের পাশে থাকার অঙ্গীকারে কৃষক শ্রমিক জনতা লীগ নতুন উদ্যমে পথ চলা শুরু করছে।

কোনো জোটের সঙ্গে যাবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। গণতন্ত্রমনা দলগুলোর সঙ্গে কাজ করবো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে ধানের শীর্ষ প্রতীক দেয়ায় সমালোচনা করেন কাদের সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-মহাসচিব ইকবাল সিদ্দিকী।

তিনি বলেন, কৃষক শ্রমিক জনতা লীগ ড. কামাল হোসেনের নেতৃত্বে সার্বিক জাতীয় ঐক্যের মানসে ফ্রন্টে শরিক হয়েছিল, বিএনপির নেতৃত্বে নয়। কিন্তু ড. কামাল হোসেনের নেতৃত্ব দানে অনীহা ঐক্যফ্রন্টকে সূদৃঢ়ভাবে দাঁড়াতে দেয়নি। নির্বাচন পরবর্তী এই ৭ মাস জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করার পরও বিএনপি ও গণফোরামের নির্বাচিতের শপথ গ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমানসহ দলের নেতারা।

সূত্র-পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ৪:১৬ পিএম | সোমবার, ০৮ জুলাই ২০১৯

The Daily Sarod |