শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

দুই মাস যাবত কারাগারে কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 9:24 pm

দুই মাস যাবত কারাগারে কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম

গত দুই মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সাবেক সহ সভাপতি শেখ মোহাম্মদ শামীম। গত ১৬ জানুয়ারি রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে রাত প্রায় সাড়ে ৮টার দিকে গ্রেফতার করে থানা পুলিশ। রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে শেখ মোহাম্মদ শামীমকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।

তার গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। পাশাপাশি তাকে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন বিএনপির নেতারা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচি) বলেন, সকল নেতাকর্মীর মুক্তির বিষয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আশা করছি শেখ শামীম সহ সকল নেতাকর্মী মুক্ত হয়ে আসবেন।

জেলা বিএনপি সহ-সভাপতি জিল্লুর রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে আন্দোলনের পাশাপাশি আমরা আইনগত ভাবে লড়ে যাব। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম সহ কারাগারে থাকা বিএনপির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের সন্তান শেখ মোহাম্মদ শামীম। শেখ মোহাম্মদ শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কালীন জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ন সম্পাদক ছিলেন। পরে পর্যায়ক্রমে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য থেকে শুরু করে সহ সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্ঠা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি থেকে যে কয়েকজন প্রার্থীকে প্রাথমিক দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল শেখ মোহাম্মদ শামীম ছিলেন এদের মধ্যে অন্যতম।

Facebook Comments Box

Posted ৯:২৪ পিএম | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯

The Daily Sarod |