স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 6:34 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাছে ব্যবহৃত একটি মোটর সাইকেল এবং মাদক বিক্রির ২৭ গাজার ১৯০টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপীনাথপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার গোপীনাথপুর গ্রামের মোঃ মোজাম্মেল মিয়া- (২৪), একই এলাকার মোঃ জালাল ভূঁইয়া- (৩৩), মোছাঃ শিরিনা বেগম-(২২) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেশ্বর গ্রামের মোঃ শাকিল শিকদার-(২৫)।

বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন গনমাধ্যমে পাঠানো র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাব সদস্যরা বৃহস্পতিবার বেলা ১১টায় কসবা উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মোজাম্মেল মিয়াকে আটক করে।
পরে তার তথ্যের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টায় গোপীনাথপুর (উত্তর কোনাপাড়া) এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ জালাল ভূঁইয়া, শিরিনা বেগম এবং শাকিল শিকদারকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশী করে ১ হাজার ৭শত পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ১৯০ টাকা করে।
এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৬:৩৪ পিএম | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya