শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

নিজের বাপের জন্ম নিয়ে ভুল তথ্য দিচ্ছে ট্রাম্প

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৩ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 8:49 pm

নিজের বাপের জন্ম নিয়ে ভুল তথ্য দিচ্ছে ট্রাম্প

বিভিন্ন সময়ে বক্তৃতায় বিতর্কিত এবং মিথ্যা তথ্য দিয়ে সংবাদ শিরোনামে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নিজের বাপের জন্মস্থান নিয়েও ভুল তথ্য দিয়ে হৈচৈ ফেলে দিয়েছেন ট্রাম্প।

মার্কিন পত্রিকা নিউইয়র্ক পোস্ট জানায়, মঙ্গলবার ট্রাম্প বলেন তার বাপ জার্মানিতে জন্মগ্রহণ করেছেন, একারনে দেশটিকে তার খুব পছন্দ। ন্যাটোতে জার্মানির অবদান নিয়ে মন্তব্য করার সময় তিনি একথা বলেন।

ট্রাম্প বলেন, জার্মান নেতা মেরকেলকে অত্যন্ত সম্মান করেন। তবে সামরিক জোট ন্যাটোতে মেরকেল আরও অর্থ বরাদ্দ না করায় তিনি হতাশ।

‘সত্যি বলতে জার্মানি তাদের ভাগেরটা যথেষ্ট পরিমাণে দিচ্ছে না,’ ন্যাটো সম্পর্কে সাংবাদিকদের বলেন ট্রাম্প।
‘মেরকেলের প্রতি আমার অগাধ সম্মান রয়েছে এবং তার দেশের প্রতিও আমার অগাধ সম্মান রয়েছে। আমার বাবা ছিলেন একজন জার্মান এবং তিনি জার্মানির খুব সুন্দর একটা জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। একারনে জার্মানির প্রতি আমার বিশাল আবেগ রয়েছে,’ বলেন তিনি।

ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প নিউইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণ করেছিলেন।

মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট জানায়, আগে আরও দুই বার তিনি এমন মিথ্যা দাবী করেছিলেন।

ট্রাম্পের বাবা জার্মানিতে জন্মগ্রহণ করেন নি। তবে তার দাদা ফ্রেডরিখ ট্রাম্প জার্মানিতে জন্ম নিয়েছিলেন। তিনি ১৮৮৫ সালে যুক্তরাষ্ট্রে যান।

Facebook Comments Box

Posted ৮:৪৯ পিএম | বুধবার, ০৩ এপ্রিল ২০১৯

The Daily Sarod |