শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

ইঁদুর পান করলো হাজার লিটার মদ!

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 11:37 am

ইঁদুর পান করলো হাজার লিটার মদ!

বাজেয়াপ্ত করা হাজার লিটারেরও বেশি মদ খেয়ে ফেলেছে ইঁদুর। এমন দাবি করেছে ভারতের উত্তরপ্রদেশের পুলিশ। উত্তরপ্রদেশের বরেলির ক্যান্টনমেন্ট পুলিশ থানার ওই ঘটনা সামনে এসেছে বুধবার।

পুলিশ বলছে, কয়েকদিন আগে মালখানার মধ্যে একটি কুকুর ঢুকে পড়ে। সেখানেই মৃত্যু হয় তার। এরপর মৃত কুকুরটির দেহ বের করার জন্য বুধবার খোলা হয়েছিল মালখানার দরজা। দরজা খুলতেই দেখা যায়, গত কয়েক মাসে বিভিন্ন বেআইনি দোকান থেকে বাজেয়াপ্ত করা কয়েক গ্যালন মদের বোতল ফাঁকা।

এ খবর সামনে আসতেই পুলিশ দায় চাপিয়েছে ইঁদুরের উপর। ওই ঘটনায় ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনের হেড ক্লার্ক নরেশ পাল জানিয়েছেন, তিনিই মালখানার দরজা খুলে প্রথম ওই ঘটনা লক্ষ্য করেন। মদের বোতলের পাশে অনেক ইঁদুরকে ঘুরে বেড়াতে দেখেছেন বলে জানিয়েছেন তিনি।

নরেশ বলেছেন, মদ বাজেয়াপ্ত করার পর নিয়ম হলো কয়েক মাসের মধ্যেই তা নষ্ট করে ফেলা। এই নিয়ে তিনি অনেকবার উপর মহলে চিঠি দিয়েছেন। কিন্তু তারপরও উপরমহল থেকে কোনো নির্দেশ আসেনি।

সত্যি এটা ইঁদুরের কাণ্ড, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা জানার জন্য বরেলির পুলিশ সুপার অভিনন্দন সিং ওই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। সুত্রঃ জাগো নিউজ

Facebook Comments Box

Posted ১:৩৫ এএম | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |