শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

থগিতি ১৩ বছরেই সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের শিক্ষক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 2:27 pm

থগিতি ১৩ বছরেই সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের শিক্ষক

জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে অন্যতম ভারতের ১৩ বছরের অমর স্বস্তিক আচার্য্য থগিতি৷ এই মুহূর্তে অমর ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের শিক্ষক হিসেবে সাহায্য করছে।

মাত্র ১০ বছর বয়সেই ২০১৬ সালে সে নিজের ইউটিউব চ্যানেল লার্ন উইথ অমর খোলে। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১,৮৭,০০০।

নবম শ্রেণির এই পড়ুয়া অমর জানায়, পঞ্চম শ্রেণি থেকেই সে অ্যাটলাস নিয়ে খেলতে পছন্দ করত। অমরের বাবা ছেলের এই আগ্রহ দেখে তাকে ভূগোল পড়াতে শুরু করেন। ভূগোল নিয়েই একদিন তার কিছু কথাবার্তা তার মা রেকর্ড করে অনলাইনে আপলোড করেন। এই ভিডিও অনেকেই দেখেন এবং ভালো প্রতিক্রিয়া পাওয়া যায়।

এরপরেই অমর তার একটি ইউটিউব চ্যানেল খোলে যেখানে দেশ, নদী, স্থানের নাম মনে রাখার সহজ উপায় এখানে শেখাতে থাকে। ভূগোল ছাড়িয়ে এবার অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েও এমনই কাজ করার পরিকল্পনা করছে অমর। অমর জানায়, সে দেশকে আরও উন্নত করতে, দুর্নীতিমুক্ত করতে আইএএস আধিকারিক হতে চায়।

বেশিরভাগ ক্ষেত্রে যারা পরীক্ষার্থী তারাই অমরের ভিডিও দেখছে। তবে অনেক নেতিবাচক মন্তব্যও থাকে এই সব ভিডিওর নিচে কমেন্টে, কিন্তু এসব কোনও কিছুই দমাতে পারেনি ১৩ বছরের ইউটিউবারের উৎসাহকে।

Facebook Comments Box

Posted ২:২৭ পিএম | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |