শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

চীনে জীবনসঙ্গী খুঁজে পেতে ছুটি পাচ্ছেন কর্মজীবী নারীরা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 8:56 pm

চীনে জীবনসঙ্গী খুঁজে পেতে ছুটি পাচ্ছেন কর্মজীবী নারীরা

প্রেম করতে তিরিশের কোঠার অবিবাহিত নারী কর্মীদের ১৫ দিনের ছুটি দিচ্ছে চীনের কয়েকটি প্রতিষ্ঠান।

সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিজের জীবনসঙ্গী খুঁজে বের করতেই এতদিনের ছুটি দিতে যাচ্ছে ওই সব কোম্পানি।

উল্লেখ্য, নতুন চন্দ্রবর্ষ উদযাপন করতে এক সপ্তাহ ছুটি পেতে যাচ্ছে চীনের কোটি কোটি চাকরিজীবী।

তবে তাদের অনেকেই সাত দিনের নিয়মিত ছুটির সঙ্গে বাড়তি আট দিনের ছুটি পাচ্ছেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের পূর্বাঞ্চলের হাংঝু শহরের দুটি কোম্পানি তাদের কর্মচারীদের এ অতিরিক্ত ছুটি দিচ্ছে।

এ ছুটিকে বলা হচ্ছে- ‘ডেটিং লিভ’ বা প্রেম করার জন্য ছুটি। চীনে এমন ছুটি এটিই প্রথম নয়, এর আগে হাংঝু শহরের অবিবাহিত স্কুলশিক্ষিকাদের লাভ লিভ নামে একই রকম ছুটি দেয়া হয়েছিল।

এ বিষয়ে হাংঝু সংচেন পারফরম্যান্স নামক কোম্পানির মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক হুয়াং লেই বলেন, কাজের চাপের কারণে অনেক নারী কর্মী বাইরের জগতে তেমন একটা সময় দিতে পারেন না। এতে তারা নিজেদের জন্য সঠিক পুরুষটি বেছে নিতে পারছেন না, বিধায় বিয়েও করছেন না।

আর সেসব নারী কর্মীকে জীবনসঙ্গী খুঁজে নিতেই এ ১৫ দিনের ছুটি দিতে চাচ্ছেন বলে জানান হুয়াং লেই।

ডেটিং লিভকে সমর্থন ও অভিনন্দন জানিয়েছেন চীনের বিভিন্ন সমাজকর্মী ও সমাজবিজ্ঞানীরা।

২০১৩ সালের পর থেকে চীনে উল্লেখযোগ্যভাবে বিয়ের হার কমছে জানিয়ে সমাজকর্মীরা বলেন, চীনে কর্মক্ষম লোকের সংখ্যা কমছে এবং বয়োবৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে।

বিষয়টি নিয়ে চীনা সরকারও বেশ উদ্বিগ্ন। তাই বেশি শিশু জন্মদানের মাধ্যমে কর্মক্ষম জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নারীদের বিয়েতে উদ্বুদ্ধ করছে দেশটির সরকার।

Facebook Comments Box

Posted ৮:৫৬ পিএম | শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |