শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পৃথিবীর যে ৫ দেশে বিমানবন্দর নেই

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১২ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 8:54 pm

পৃথিবীর যে ৫ দেশে বিমানবন্দর নেই

বিশ্বে এমন পাঁচটি স্বাধীন রাষ্ট্র রয়েছে, যাদের কোনো বিমানবন্দর নেই। তবে এসব দেশে বিমানবন্দর না থাকলেও আছে অন্ততপক্ষে একটি করে হেলিপোর্ট৷

আর এ তালিকার সবই ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র- অ্যান্ডোরা, লিখটেনস্টাইন, মোনাকো, সান মারিনো ও ভ্যাটিকান সিটি।

অ্যান্ডোরা: অ্যান্ডোরায় কোনো বিমানবন্দর না থাকলেও তিনটি বেসরকারি হেলিপোর্ট বা হেলিকপ্টার অবতরণের বন্দর রয়েছে। দেশটিতে একটি হাসপাতালের হেলিপ্যাড আছে।

জাতীয় হেলিপোর্ট নির্মাণের কাজ চলছিল, তবে তা বর্তমানে স্থগিত রয়েছে। এ দেশটির সবচেয়ে কাছের বিমানবন্দরটির অবস্থান স্পেনে।

লিখটেনস্টাইন: ইউরোপের এ দেশটিতেও কোনো বিমানবন্দর নেই। কেবল দক্ষিণাঞ্চলের শহর বালৎসেরে একটি হেলিপোর্ট রয়েছে৷ সবচেয়ে কাছের আন্তর্জাতিক বিমানবন্দরটি সুইজারল্যান্ড ও জার্মানিতে অবস্থিত।

মোনাকো: এখানে বিমানবন্দর না থাকলেও ফন্টভিলেতে একটি হেলিপোর্ট রয়েছে৷ সবচেয়ে কাছের বিমানবন্দরটি ফ্রান্সের নিস শহরে৷

সান মারিনো: সান মারিনোতেও নেই কোনো বিমানবন্দর। তবে বোর্গো মাগিওরিতে একটি হেলিপোর্ট রয়েছে। আর টোরাসিয়াতে আছে একটি ছোট্ট এয়ারফিল্ড, যার রানওয়ের দৈর্ঘ্য ২ হাজার ২৩০ ফুট। সবচেয়ে কাছের বিমানবন্দরটি ইতালিতে অবস্থিত।

ভ্যাটিকান সিটি: ভ্যাটিকান সিটির আয়তনই বলে দেয় এখানে কোনো বিমানবন্দর থাকা অসম্ভব। এর আয়তন মাত্র দশমিক ১৭ বর্গমাইল। তবে এর পশ্চিম প্রান্তে একটি হেলিপোর্ট রয়েছে৷ সেটি রাষ্ট্রপ্রধান ও সরকারি কর্মকর্তারা ব্যবহার করেন। সবচেয়ে কাছের বিমানবন্দর ইতালির রাজধানী রোমে।

Facebook Comments Box

Posted ৮:৫৪ পিএম | শনিবার, ১২ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |

এ বিভাগের সর্বাধিক পঠিত