শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

কলকাতার চলচ্চিত্রে গান করেছেন নোবেল!

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১২ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 1:42 pm

কলকাতার চলচ্চিত্রে গান করেছেন নোবেল!

ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা’য় গান গেয়ে বিখ্যাত হয়ে গেছেন বাংলাদেশের তরুণ সঙ্গীতশিল্পী নোবেল। তার গান মানেই বিচারকদের উচ্ছসিত প্রশংসা আর সোশ্যাল সাইটে তুমুল আলোচনা। দুই বাংলাতেই নোবেল বর্তমানে তুমুল জনপ্রিয়। সারেগামাপা’র সিজন শেষ হওয়ার আগেই নোবেলকে ঘিরে তৈরি হলো নতুন খবর। ওপার বাংলার চলচ্চিত্রে প্লেব্যাক করে ফেলেছেন নোবেল!

সিনেমার নাম ‘ভিঞ্চি দা’। পরিচালক কিন যে সে নয়; একেবারে সৃজিত মুখার্জী! কলকাতার বিখ্যাত এই পরিচালকের মনে ধরেছে নোবেলকে। গানটির সঙ্গে আরও এক জনপ্রিয় শিল্পীর নাম জড়িত। তিনি তুমুল জনপ্রিয় গায়ক অনুপম রায়; যিনি একাধারে গানটি লিখেছেন, পাশাপাশি এর সুর ও সংগীতায়োজন করেছেন। যদিও গানটি নিয়ে কোনো পক্ষই এখনই কিছু বলতে চাননি।

উল্লেখ্য, সারেগামাপা রিয়েলিটি শোটি সম্প্রচার করা হয় জি বাংলা টিভি চ্যানেলে। এতে দুই বাংলার শিল্পীদেরই অংশগ্রহণের সুযোগ রয়েছে। নোবেল তার অসাধারণ ভরাট গলা এবং গায়কী দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় গানগুলোই নোবেলের কণ্ঠে বারবার উঠে এসেছে।

Facebook Comments Box

Posted ১:৪২ পিএম | শনিবার, ১২ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |