শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

কোন সাপ ছোবল দিল, ডাক্তারকে চেনাতে জেন্ত সাপ নিয়ে আসল রোগী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 11:36 am

কোন সাপ ছোবল দিল, ডাক্তারকে চেনাতে জেন্ত সাপ নিয়ে আসল রোগী

চিকিৎসা চলছিল হাসপাতালের জরুরি বিভাগে। সাপে কাটা এক রোগীকে আনা হয়েছে। চিকিৎসা করতে হবে খুব দ্রুত।

কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি। ব্যাগের থেকে রোগী নিজেই বিষধর বের করতেই চিকিৎসার বদলে ছুটে পালালেন চিকিৎসকরা।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কনৌজেরের ছুরাচান্দপুর গ্রামে।

ভারতীয় গণমাধ্যম টাইমস নাও নিউজের খবরে বলা হয়, তার মাঠের কাছের একটি মন্দিরে ঘুমানোর সময় রাম কুমার (৫১) কে হঠাৎ সাপে কামড়ায়। শেষে উপায় না পেয়ে সেই সাপটিকে ব্যাগে ভরে সোজা হাসপাতালে হাজির হন তিনি।

চিকিৎসকেরা সাপ দেখে স্বাভাবিক ভাবেই হতবাক হয়ে যান।

রাম কুমার জানান, তিনি শুনেছিলেন, সাপে কামড়ালে সেই সাপ সম্পর্কে চিকিৎসকদের জানাতে হয়। কিন্তু কামড় দেয়া সেই সাপটি তিনি চিনতেন না। তাই সেটিকে ধরে হাসপাতালেই চলে এসেছেন তিনি, যাতে চিকিৎসকদের বুঝতে কোনো সমস্যা না হয়।

জানা যায়, সাপটি ছিল কোবরা। পরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে। চিকিৎসার পরে আপাতত সুস্থ আছেন কুমার।

Facebook Comments Box

Posted ২:৪৬ পিএম | রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |