শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও তেলের নতুন ক্রেতা পেল ইরান

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:51 pm

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও তেলের নতুন ক্রেতা পেল ইরান

ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও তেলের নতুন ক্রেতা খুঁজে পেয়েছে তেহরান। একথা জানিয়েছেন ইরানের উপ-বাণিজ্য ও আন্তর্জাতিকবিষয়ক মন্ত্রী আমির হোসেইন জামানিয়ান।

তিনি বলেন, ইরানের প্রতিযোগিতাপূর্ণ বাজার ও বেশি লাভের আশায় উল্লেখযোগ্যভাবে ইরানি তেলের ক্রেতা বেড়ে গেছে। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। খবর এনডিটিভি

গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সড়ে যায়। পরে তারা ইরানের ব্যাংকি ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে আটটি দেশের জন্য তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করে।

ইরানি মন্ত্রী বলেন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াসহ যেসব দেশকে ইরান থেকে তেল নেয়ার জন্য আমেরিকা ছাড় দিয়েছে সেসব দেশ ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে এবং তারা এক ব্যারেল তেলও ইরান থেকে বেশি নিতে চাইছে না।

ইরানের তেল বাজারের পরিস্থিতি ব্যাখ্যা করে জামানিয়ান বলেন, দেশের তেল মন্ত্রণালয় নিষেধাজ্ঞা মোকাবেলা করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। তেল বিক্রির বিষয়টি এখন মন্ত্রণালয়ের অগ্রাধিকার তালিকায় রয়েছে এবং আমরা তেলের বাজার ধরে রাখার চেষ্টা করছি।

Facebook Comments Box

Posted ৯:৫১ পিএম | শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |