শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

চিরনিদ্রায় শায়িত হলেন আমজাদ হোসেন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 2:05 pm

চিরনিদ্রায় শায়িত হলেন আমজাদ হোসেন

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন দেশবরেণ্য চিত্র পরিচালক আমজাদ হোসেন।

রোববার (২৩ ডিসেম্ব র) তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজ জেলা জামালপুর শহরের কেন্দ্রীয় গোরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১১টার পর জামালপুরের ইকবালপুরে নতুন হাইস্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

গত ১৪ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ সময় দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এক সপ্তাহ পর ২১ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় তার মরদেহ।

পরদিন শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমজাদ হোসেনের মরদেহ রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় এটিএন বাংলায়। এরপর বাদ জোহর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ চ্যানেল আইতে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দাফনের জন্য শনিবার রাত সাড়ে ১০টায় মরদেহ আনা হয় ইকবালপুরের বাড়িতে।

সূত্র: বাংলানিউজ

Facebook Comments Box

Posted ২:০৪ পিএম | রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |