শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বাণিজ্যিকভাবে তিমি শিকারের পরিকল্পনা করছে জাপান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 1:57 pm

বাণিজ্যিকভাবে তিমি শিকারের পরিকল্পনা করছে জাপান

আন্তর্জাতিক তিমি শিকার কমিশন (আইডব্লিউসি) থেকে বেরিয়ে গিয়ে ফের বাণিজ্যিকভাবে তিমি শিকারের পরিকল্পনা করছে জাপান। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে’র প্রতিবেদন অনুযায়ী, জাপান সরকার দেশটির সংসদ সদস্যদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয় নি।
১৯৮৬ সালে আইডব্লিউসি সব ধরনের বাণিজ্যিক তিমি শিকারের উপর এক স্থগিতাদেশ জারি করে। কিছু প্রজাতির তিমির বিলুপ্ত হওয়ার আশঙ্কায় এমন সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি। আইডব্লিউ’র এমন সিদ্ধান্তের পর ১৯৮৮ সাল থেকে তিমি শিকার বন্ধ রাখে জাপান।

তবে অনেক বছর ধরে কথিত ‘বৈজ্ঞানিক গবেষণা’র নামে তিমি শিকার করে তার মাংস বিক্রি করে আসছে জাপান। বিশ্বব্যাপী প্রাণী সংর¶ণকর্মীরা এ নিয়ে জাপানের ব্যাপক সমালোচনা করেন।

তবে জাপানের যুক্তি হচ্ছে, তিমির মাংস খাওয়া তাদের সংস্কৃতির অংশ। জাপানের উপকূলীয় এলাকাগুলোতে বাস করা মানুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে তিমি শিকার করে আসছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে তিমির মাংস প্রধান খাবার হয়ে ওঠে।

জাপানের এমন সিদ্ধান্তের খবর চাউর হওয়ার পর থেকেই প্রাণী সংরক্ষণকর্মীরা সমালোচনা শুরু করেছেন। জাপান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও দেশটির গণম্যাধ্যমগুলো ফলাও করে পুনরায় তিমি শিকারের সংবাদ প্রচার করে যাচ্ছে।

সূত্র: জাগো নিউজ

Facebook Comments Box

Posted ১:৫৪ পিএম | শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |