অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 1:33 pm
ভারতের প্রখ্যাত প্রযোজক ও পরিচালক রোহিত শেঠি। বর্তমানে তার পরিচালিত ছবি ‘সিম্বার’ প্রমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এ ছবিতে রোহিতের নায়ক-নায়িকারা হলেন, রণবীর সিং ও সাইফ আলী কন্যা সারা আলী খান। ইতিমধ্যে রোহিতের এ ছবি নিয়ে উচ্ছ্বসিত গোটা বলিউড। এরই মাঝে ভক্তদের সুখবর দিলেন ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত এই প্রযোজক।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘গোলমাল’ ‘গোলমাল রিটার্নস’ ‘সিনহাম’ দিয়ে বলিউড ইন্ড্রাস্ট্রিতে নিজের মেধার বিকাশ ঘটান রোহিত শেঠি। এবার জনপ্রিয় সিরিজ ‘গোলমাল’ থেকে আরেকটি ছবি বানানোর উদ্যোগ নিয়েছেন এই বরেণ্য পরিচালক। নাম রেখেছেন ‘গোলমাল-৫’।
এ ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে রণবীর সিংকে। তবে রণবীরের বিপরীতে নায়িকা কে থাকছেন তা এখনও জানা যায়নি।
এই ছবির মধ্য দিয়ে পর্দায় প্রথমবারের মতো পুলিশ অফিসারে চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। তবে কবে নাগাদ ছবির কাজ শুরু হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি পরিচালক।
Posted ১:৩০ পিএম | বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya