শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

সফটওয়্যার কোম্পানির মালিক হলেন ১৩ বছরে কিশোর

ডেক্স রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 1:38 am

সফটওয়্যার কোম্পানির মালিক হলেন ১৩ বছরে কিশোর

সাধারণ পড়ালেখা শেষ করার পরে হয়তো আমরা চাকরি বা ব্যবসা করবো বলে সিদ্ধান্ত নেই।তবে এর ব্যতিক্রমও হতে পারে। মাত্র ১৩ বছর বয়সে হয়েছে একটি সফটওয়্যার কোম্পানির মালিক। গল্প নয় বাস্তব।

বলছিলাম ১৩ বছর বয়সী ভারতের কেরালার আদিত্যন রাজেশের কথা। এর আগে মাত্র ৯ বছর বয়সে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে সবাইকে চমকে দিয়েছিল সে। আর এখন দুবাইয়ে নিজস্ব একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির মালিক হয়েছে রাজেশ।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজেশ মাত্র ৯ বছর বয়সে মোবাইল অ্যাপ তৈরি করেছিল। এখন বিভিন্ন ক্লায়েন্টদের জন্য লোগো ও ওয়েবসাইট ডিজাইন করছে।

মাত্র পাঁচ বছর বয়স থেকে কম্পিউটারের প্রতি তীব্র ঝোঁক রাজেশের। অবশেষে ১৩ বছর বয়সে ‘ট্রিনেট সলিউশনস’ নামে নিজের একটি কোম্পানি চালু করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

দুবাইয়ের একটি সংবাদামাধ্যমকে দেয়া সাক্ষাতকারে ১৩ বছর বয়সী এই কিশোর বলে,কেরালার থিরুভিলাতে আমার জন্ম।৫ বছর বয়সে পরিবারে সঙ্গে আমি এখানে চলে আসি।বাবা আমাকে প্রথম যে ওয়েবসাইটটি দেখিয়েছিলেন তা ছিল বিবিসি টাইপিং, বাচ্চাদের জন্য একটি ওয়েবসাইট যেখানে তরুণ শিক্ষার্থীরা টাইপিং শিখতে পারেন।

রাজেশের ট্রিনেট সলিউশনসে মোট তিন জন কর্মচারী রয়েছেন। ওই তিন জনই রাজেশের স্কুলের বন্ধু।

সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

Posted ১:৩৮ এএম | মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |