নবীনগর সংবাদদাতা:
প্রিন্ট
শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 6:51 pm
কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এবাদুল করিম বুলবুল নবীনগর উপজেলার কয়েকটি ইউনিয়নে গণসংযোগ ও পথ সভা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদের সভাপতিত্বে আজ শনিবার দুপুরে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মনিপুরে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি বোরহান উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা খোকন আচার্য প্রমূখ। এতে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক।
পথ সভায় আওয়ামীলীগের প্রার্থী এবাদুল করিম বুলবুল বলেন, জননেত্রী শেখ হাসিনার ধ্যানজ্ঞান হচ্ছে দেশের উন্নয়নে কাজ করা। তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন, ২০২১ সাল নাগাদ দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করবেন। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করবেন।
পরে তিনি ইউনিয়নের মনিপুর, রাজাপুর, ভৈরবনগর, রসুলপুর, নাটিঘর ইউনিয়নের কয়েকটি গ্রামে গণসংযোগ করেন।
Posted ৩:৫৫ পিএম | শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya