https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

আমি আপনাদের ভালোবাসার কাঙ্গাল- মোকতাদির চৌধুরী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 10:50 pm

আমি আপনাদের ভালোবাসার কাঙ্গাল- মোকতাদির চৌধুরী

আমি আপনাদের ভালোবাসার কাঙ্গাল উল্লেখ করে সবার মুখে হাসি ফোটাতে নৌকায় ভোট চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী,বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রআ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

তিনি বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় মোকতাদির চৌধুরী বলেন, জনগনের ভালবাসা আমার একমাত্র শক্তি। উপরে আল্লার রহমত আর আপনাদের দোয়ার বরকত। এ নিয়েই আমি এগিয়ে যেতে চাই।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সবার মুখে হাসি ফোটাতে  জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাই। নৌকায় ভোট দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান।

তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগরে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উন্নয়নের চিত্রও তোলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো স্বাধীনতার প্রতিক নৌকায় ভোট প্রার্থনা করেন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  আল মামুন সরকার, সহ সভাপতি তাজ মো ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল,হাজী হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ  দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
তিনি বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন, সাদেকপুর ইউনিয়ন, বুধল ইউনিয়নের বিভিন্ন গ্রামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গনসংযোগ করেন।

Facebook Comments Box

Posted ১০:৫০ পিএম | বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮

dainiksarod |