শিরোনাম

‘মর্দানি’-২ দিয়ে ফিরছেন রানি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 4:15 pm

‘মর্দানি’-২ দিয়ে ফিরছেন রানি

একসময় বলিউডের ১ নম্বর নায়িকা ছিলেন, তবে আপাতত সংসার ও মেয়ে আদিরাকে নিয়েই বেশিরভাগ সময় কাটে রানি মুখোপাধ্যায়ের। তবে অভিনয় দক্ষতাতে যে তিনি এখনও অনেক বলিউড ডিভাকেই ছাপিয়ে যেতে পারেন, তা ‘হিচকি’ দিয়েই প্রমাণ করেছেন রানি মুখোপাধ্যায়। অন্য কোনও তারকা ছাড়াই একাই ছবিটিকে বক্স অফিসে হিট করিয়েছেন রানি। বুঝিয়ে দিয়েছেন, তার ছবি হিট করাতে কোনও নায়কের দরকার পরে না। তিনি একাই একশো।

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, ‘হিচকি’ মুক্তি পাওয়ার পর, তা দেখে সকলেই রানির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ‘হিচকি’ ছবিটি তৈরি করতে বিশেষ টাকা খরচ করেননি রানি মুখোপাধ্যায়ের স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্খা ‘যশ রাজ ফিল্ম’। মাত্র ১২ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ছবিটি। অথচ, ছবিটি সারা বিশ্ব ব্যাপী ২৩৪ কোটি টাকার ব্যবসা করেছে।
হিচকি মুক্তি পাওয়ার আগে রানি বলেছিলেন, এই ছবিটি হিট করলে তবেই বুঝবেন, দর্শকরা এখনও তাকে চান, তাই হিট করলে তবেই তিনি অভিনয় চালিয়ে যাবেন। তবে ছবিটি ফ্লপ হলে অভিনয় ছেড়ে দেবেন, বুঝবেন দর্শক এখন আর তাকে চাননা।

এখন শোনা যাচ্ছে ‘মর্দানি’ ছবি সিুকয়েল মর্দানি-২ ছবির মাধ্যমে ফের একবার তার সিনেমা প্রেমী ভক্তদের কাছে ফিরছেন রানি। ২০১৪ সালে প্রদীপ সরকারের পরিচালনায় রানিকে দেখা গিয়েছিল ক্রাইম ব্রাঞ্চের সিনিয়র অফিসার শিবানী শিবাজী রায়ের ভূমিকায়। তবে মর্দানি ২ ছবিটি পরিচালনা করবেন গোপী পুথরান। তিনিই প্রথমে ছবির চিত্রনাট্য লিখেছিলেন। জানা যাচ্ছে, চিত্রনাট্য রানির বেশ পছন্দ হয়েছে।
রানি এপ্রসঙ্গে বলেছেন, ‘মর্দানি আমার ভীষণ পছন্দের একটি ছবি। যখন ছবিটি মুক্তি পেয়েছিল, তখন থেকেই আমায় অনেকে অনেক প্রশ্ন করেছিলেন যে আমি মর্দানি ২ করব কিনা। আমি আশা রাখি, যারা এই প্রশ্ন করেছিলেন তারা আমার মর্দানি ২ করার খবরে ভীষণ খুশি হবেন।’

তবে জানা যাচ্ছে নতুন বছরে শুরু হবে মর্দানি-২ ছবির শুটিং। ২০১৯ এর মাঝামাঝি করে মুক্তি পাবে ছবিটি।

Facebook Comments Box

Posted ৪:১৫ পিএম | মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |