শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ইসিতে আপিলের শেষ দিন আজ, কাল থেকে শুনানী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৫ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 12:38 pm

ইসিতে আপিলের শেষ দিন আজ, কাল থেকে শুনানী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা যেসব আগ্রহী প্রার্থীর মনোনয়ন নানা কারণে বাতিল করা হয়েছে, তারা আজকের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে পারবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। এদের মধ্যে অনেকেই প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন। আজ বুধবার এই আপিল গ্রহণের শেষ দিন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হবে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে নির্বাচন ভবনের ১১ তলায় শুনানির জন্য ট্রায়াল রুম তৈরি করেছে ইসি।

গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফিরে পেতে আপিল করেন ২৩৪ জন। প্রথম দিন সোমবার ৮২ জন আপিল করেছিলেন। সব মিলিয়ে দুই দিনে আপিলকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬।

মঙ্গলবার আপিলকারী ২৩৪ জনের মধ্যে রংপুর বিভাগের ২৭, রাজশাহীর ২২, ঢাকার ৬৮, বরিশালের ১২, সিলেট ১৫, ময়মনসিংহের ১৬, খুলনার ১৮ ও চট্টগ্রাম বিভাগের ৫৬টি আপিল দাখিল করেছে।

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩৮ পিএম | বুধবার, ০৫ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |