https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

প্রাথমিকের সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে ২৬ বা ২৭ ডিসেম্বর!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 3:06 pm

প্রাথমিকের সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে ২৬ বা ২৭ ডিসেম্বর!

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে আগামী ২৬ বা ২৭ ডিসেম্বর। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলও ২৫-২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হতে পারে।

২৫-২৭ ডিসেম্বরের মধ্যে বা প্রধানমন্ত্রী যেদিন সময় দেন সেভাবে ফল প্রকাশের অনুরোধ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছে দুই মন্ত্রণালয়।

গত বছর একই দিন দুই সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। রেওয়াজ অনুযায়ী, প্রধানমন্ত্রীর হাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কর্মকর্তাদের নিয়ে ফলের অনুলিপি তুলে দেন। তবে এবার ৩০ ডিসেম্বর ভোটের কারণে কবে ফল প্রকাশিত হবে- তা প্রধানমন্ত্রীর সময় দেওয়ার ওপর নির্ভর করছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ২৬ ও ২৭ ডিসেম্বর বা প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন সেভাবে অনুরোধ করে গত সোমবার প্রস্তাব পাঠানো হয়েছে।

গত ১৮ নভেম্বর শুরু হয়ে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হয় ২৬ নভেম্বর। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র সংখ্যা ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন এবং ছাত্রী সংখ্যা ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ  ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এতে ছাত্র সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৮১৪ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৩৯ জন।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৫ নভেম্বর। সারাদেশে এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশে নেয়। আট বোর্ডের অধীনে জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দেয়।

Facebook Comments Box

Posted ৩:০৬ পিএম | মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮

dainiksarod |