অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:47 am
সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে জনবল নেবে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও টি/এ, বিমা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
বিভাগ: ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা এম.কম/ এমবিএ
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস (এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট)-এ দক্ষতা থাকা আবশ্যক। এভিয়েশন শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন করতে ক্লিক করুন এখানে
Posted ১১:৪৬ এএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya