শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর চাকরি দিচ্ছে নভোএয়ার তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জার্মানিতে প্রতি ১০ জনের একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জার্মানিতে প্রতি ১০ জনের একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 11:39 am

জার্মানিতে প্রতি ১০ জনের একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে

জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ, অর্থাৎ, সারা দেশের ৭৩ লক্ষ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণের প্রাথমিক সতর্ক সংকেতগুলোর অন্তত একটি প্রদর্শন করছেন৷ দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়িক তথ্য সংস্থা ক্রেডিটরিফর্ম এ তথ্য জানিয়েছে৷

তাদের ২০২৬ মালের প্রতিবেদন অনুযায়ী, গত বছরে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে৷ এক বছর আগে জার্মানির প্রাপ্তবয়স্কদের মধ্যে এই হার ছিল ৯.৭৪ শতাংশ৷

১৮৭৯ সালে প্রতিষ্ঠিত ক্রেডিটরিফর্ম ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান এবং ঋণ আদায় পরিষেবা দেওয়ার জন্যও সুপরিচিত৷ তাদের অর্থনৈতিক গবেষণা বিভাগের প্রধান প্যাট্রিক-লুডভিগ হান্টশ বলেছেন, ‘‘(জার্মানিতে) ব্যক্তিগত ভোক্তাদের আর্থিক অবস্থার আরো অবনতি হয়েছে৷ বিশেষ করে জীবনযাত্রার ব্যয়, জ্বালানি খরচ এবং আবাসন ব্যয় অনেক বেড়ে যাওয়ায় খরচের ওপর চাপ প্রচণ্ড বাড়িয়েছে৷”

তিনি জানান, কর্মসংস্থানের অপর্যাপ্ত সুযোগ আবার উদ্বেগ বাড়াচ্ছে৷ ক্রেডিটরিফর্মের সদ্যপ্রকাশিত প্রতিবেদনে গবেষক হান্টস বলেন, ‘‘সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে উৎপাদন শিল্প খাতে ভালো বেতনের অনেক চাকরি ছাঁটাই করা হয়েছে৷”

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, প্রাপ্তবয়স্কদের একটা অংশের মাঝে আইনি পদক্ষেপ নেওয়ার আগেই বকেয়া পরিশোধের সতর্কবার্তা পাওয়ার ঘটনা বেড়েছে, যা অতিরিক্ত ঋণ গ্রহণেরই লক্ষণ৷ ক্রেডিটরিফর্ম জানিয়েছে, ভোক্তারা এমনকি ছোটখাটো কেনাকাটার জন্যও ঋণ নিচ্ছেন৷ এভাবে ঋণ নিয়ে তারা অনেক ক্ষেত্রে কেনাকাটা বাড়াচ্ছেন৷ কেনাকাটা বাড়ার পাশাপাশি সুদের হারও বাড়ছে৷
কোন বয়সে, কোন রাজ্যে বেশি
ক্রেডিটরিফর্মের গবেষণা বলছে, নারীদের তুলনায় পুরুষদের মধ্যে অতিরিক্ত ঋণের হার বেশি৷ তা অবশ্য নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা৷

পুরুষদের মধ্যে কর্মজীবনের মধ্যপর্যায়ে রয়েছেন, এমন ব্যক্তিরা, অর্থাৎ ৩০ থেকে ৩৯ এবং ৪০ থেকে ৪৯ বছর বয়সিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলেও জানিয়েছে ক্রেডিটফোরাম৷

তবে দেখা গেছে, অতিরিক্ত ঋণে জর্জরিত মানুষের সংখ্যা সবচেয়ে দ্রুত হারে বাড়ছে ৩০ বছরের কম বয়সি তরুণ-তরুণীদের মধ্যে৷

এছাড়া জার্মানির রাজ্যগুলোর মধ্যে ব্রেমেন, বার্লিন, স্যাক্সনি-আনহাল্ট এবং নর্থ রাইন-ওয়েস্টফালিয়ায় অতিরিক্ত ঋণের হার সবচেয়ে বেশি৷ অন্যদিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দুই রাজ্য বাভারিয়া ও বাডেন-ভুর্টেমবার্গে এই হার সবচেয়ে কম৷
সূত্র: ডয়েচে ভেলে

Facebook Comments Box

Posted ১১:৩৯ এএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

The Daily Sarod |