শিরোনাম
বিজয়নগরে পূর্ববিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, ঘর-বাড়ি ভাঙচুর আখাউড়ায় তিতাস কমিউটারে আগুন দিল দুর্বৃত্তরা, আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণে কর্মশালা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: সদর উপজেলাকে ৩-০ গোলে হারাল পৌরসভা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের একি আবদার! নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির তদন্ত কমিটি গঠন ৪ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

আখাউড়ায় তিতাস কমিউটারে আগুন দিল দুর্বৃত্তরা, আটক ২

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১১ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 9:33 am

আখাউড়ায় তিতাস কমিউটারে আগুন দিল দুর্বৃত্তরা, আটক ২

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে ট্রেনটি শান্টিং করার সময় এ ঘটনা ঘটে। এতে ট্রেনের ‘ট’ বগির আটটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় মোরছালিন (১৮) ও রনি (২০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ৷

আরএনবি ও স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোর ৫টার দিকে আবার ঢাকার উদ্দেশ্যে আখাউড়া রেলওয়ে জংশ স্টেশন ছেড়ে যায়। আজ ভোররাতে ট্রেনটি শান্টিংয়ের সময় গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে ‘ট’ বগিতে আগুন দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। এরপর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। পরে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।

Facebook Comments Box

Posted ৯:৩৩ এএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

The Daily Sarod |