শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি আন্তর্জাতিক প্রবীণ দিবসের সভায় প্রবীণ অধিদপ্তর গঠনের দাবি বাঞ্ছারামপুরে ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আকাশ থেকে আখাউড়াকে দেখার আয়োজন প্রধানমন্ত্রীর হাত থেকে ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ার জরুরি সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বাবুল মিঞা বিসিআইসির নতুন চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০ দেশে ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম

বাঞ্ছারামপুরে ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 11:58 am

বাঞ্ছারামপুরে ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং কথিত ভূমিদস্যুদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় স্থানীয় সচেতন গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শান্তিপুর এলাকার প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন মোমেন মিয়া, মো. রফিকুল ইসলাম, এরশাদ মিয়া, ইমরান মিয়া ও আসিয়া বেগম।
বক্তারা অভিযোগ করেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজগর আলী ও মোক্তার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর মোক্তার মিয়ার অনুসারীরা পার্শ্ববর্তী নরসিংদী জেলা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, হামলার সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। একপর্যায়ে ক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে নরসিংদী থেকে আসা একজন নিহত এবং অপর একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে জানান তারা।
এলাকাবাসীর অভিযোগ, ওই ঘটনার পর থেকে মোক্তার মিয়া ও তাঁর অনুসারীরা সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এতে এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া লোকজন বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও ভূমি দখলের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
তারা হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের পাশাপাশি এসব ঘটনার মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

Facebook Comments Box

Posted ১১:৫৮ এএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

The Daily Sarod |