ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বাবুল মিঞা বিসিআইসির নতুন চেয়ারম্যান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:49 am

ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বাবুল মিঞা বিসিআইসির নতুন চেয়ারম্যান
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর গ্রামের কৃতিসন্তান মো. বাবুল মিঞা। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে বিসিআইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
এর আগে বাবুল মিঞা পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর এ নিয়োগে বাঞ্ছারামপুরে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেছেন।
Facebook Comments Box

Posted ১০:৪৯ এএম | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

The Daily Sarod |