৮ আগস্ট পর্যন্ত বাড়ল খালেদার জামিন

সরোদ অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 2:34 pm

৮ আগস্ট পর্যন্ত বাড়ল খালেদার জামিন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ৮ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ১২ মার্চ চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকে। তবে অন্যান্য মামলায় জামিন না পাওয়ায় কারামুক্তি মেলেনি খালেদা জিয়ার।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সাজাসহ অর্থদণ্ড দেন। রায় ঘোষণার দিন থেকে তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:০৯ পিএম | মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮

The Daily Sarod |