শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 5:08 pm

শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আলোচিত শিশু মাহিদা আক্তার (৭) ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্বজনরা। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল আদালত চত্বরে বিক্ষোভ করেন তারা। এছাড়া অভিযুক্ত জাহিদুল ইসলামের (২০) পক্ষে যেন কোনো আইনজীবী আদালতে না দাঁড়ান- সেজন্য জেলা আইনজীবী সমিতির কাছে লিখিত আবেদন করেছেন মাহিদার মা মনিরা আক্তার। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আইনি সেবা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি।

মাহিদা ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত সম্পন্নসহ অভিযুক্ত জাহিদুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলটি আদালত চত্বর প্রদক্ষিণ করে।
শিশু মাহিদার চাচা মো. সজিব মিয়া বলেন, আমাদের দাবি দ্রুত বিচার ট্রাইব্যুনালে মাহিদা হত্যাকাণ্ডের বিচারকাজ সম্পন্ন করে জাহিদুলকে ফাঁসি দেয়া। মাহিদার মতো আর কোনো শিশু যেন ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার না হয়- সেজন্য জাহিদুলকে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মফিজুর রহমান বাবুল বলেন, ইতোপূর্বেও এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আসামির পক্ষে আমাদের কোনো আইনজীবী লড়েনি। আমরা কোনো আইনজীবী জাজিদুলেরর পক্ষে আদালতে দাঁড়াবো না। আমরা সকল আইনজীবী মিলে দ্রুত সময়ের মধ্যে যেন মাহিদা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হয়- সেজন্য কাজ করব।
এর আগে গত শুক্রবার দুপুরে আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামে শিশু মাহিদা আক্তারকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে জাহিদুল। সে সম্পর্কে মাহিদার চাচা হন।
এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে জাহিদুলকে আসামি করে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেস নিহত মাহিদার মা মনিরা আক্তার। পরে সন্ধ্যায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পঞ্চম) আদালতে তোলা হলে বিচারকের কাছে মাহিদাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জাহিদুল।

Facebook Comments Box

Posted ৫:০৮ পিএম | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |