শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 8:33 pm

বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি

বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষ্যে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর উদ্যোগে তিতাস নদীতে একটি বর্ণাঢ্য নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়। আজ শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ১১ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে নৌ র‍্যালিটি শুরু হয়ে শহরের ভাদুঘর বাজার ঘাট পর্যন্ত গিয়ে পুনরায় আনন্দ বাজার ঘাটে এসে শেষ হয়। বর্ণাঢ্য এই নৌ র‍্যালিটি উদ্বোধন করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি ও সভাপতি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক (ভিপি জহির), সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন – নদী বাঁচলে দেশ বাঁচবে।তাই আমাদের উচিত জনগনকে সাথে নিয়ে নদীর দখল-দূষণ দূর করা। সারা দেশে নদী ও পরিবেশ সুরক্ষায় সরকারও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আরো বলেন, নদী সুরক্ষায় তরী বাংলাদেশ এর এই সামাজিক আন্দোলনে সবসময়ই পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।
জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আইনগত বাঁধা কাটিয়ে নদীর সকল অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেয়া হবে।

তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ বলেন, সারা দেশে নদী দখল-দূষণ রোধ করে পিলার স্থাপন করে নদীর সীমানা নির্ধারণ করতে হবে। আজকের এই নৌ র‍্যালির মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি পুরো দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে দিয়ে দেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথ সচল করার।

বর্ণাঢ্য এই নৌ র‍্যালীতে তরী বাংলাদেশ এর বিভিন্ন ইউনিটের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য যে, প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্বব্যপী বিশ্ব নদী দিবস পালিত হয়। এবারের দিবস প্রতিপাদ্য হলো “No Forests, No Rivers, No Water, No Life” (বন নেই, নদী নেই, পানি নেই, জীবন নেই)

Facebook Comments Box

Posted ৮:৩৩ পিএম | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |