বিনোদন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 12:01 pm
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাতে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে ‘পানি ও পচা ডিম’ নিক্ষেপ করেন। বাঁধন নিজেই তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ তথ্য জানান।
বাঁধন বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে উল্লেখ করেন বাঁধন হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান তিনি।
বাঁধন জানান, তার ওপর হাত তোলা হয়েছে এবং কানের পাশেও আঘাত করা হয়েছে। তিনি বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে।’
Posted ১২:০১ পিএম | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya