রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করেননি কোনো প্রার্থী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 5:27 pm

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করেননি কোনো প্রার্থী
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এদিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল।
এরআগে, গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিল করা বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box

Posted ৫:২৭ পিএম | মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

The Daily Sarod |