আখাউড়ায় কল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 5:52 pm

আখাউড়ায় কল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা
আখাউড়া খড়মপুরস্থ শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের দানবাক্সে পাওয়া গেছে ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা। এছাড়া পাওয়া গোছে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার ও রূপা।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মাজারের দানবাক্সগুলোতে পাওয়া টাকাগুলো গতকাল সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে টাকা গণণার কাজ শুরু হয়। গণনা শেষ হয় আজ মঙ্গলবার ভোর ৪টায়।
শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপি ওরস গত রোববার শেষ হয়েছে। গত ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। ওরসকে কেন্দ্র করে প্রতিদিনই মাজারে হাজার হাজার ভক্তের সমাগম হয়।
Facebook Comments Box

Posted ৫:৫২ পিএম | মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

The Daily Sarod |