রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 12:30 pm

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপি সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (১৬ আগস্ট) যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়।
অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
উল্লেখ্য, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:২৯ পিএম | রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

The Daily Sarod |