শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

নাসিরনগরে এনসিপির বহিস্কৃত নেতাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 10:44 pm

নাসিরনগরে এনসিপির বহিস্কৃত নেতাকে মারধরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেড়াতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিস্কৃত নেতা আসাদ খোকনকে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মারধর করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়িতে এ ঘটনা ঘটে।

আসাদ নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি এনসিপির ব্রাহ্মণবাড়িয়ার জেলার সমন্বয় কমিটির সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত বছর তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
আহতের সঙ্গে থাকা বন্ধু ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জেলা শহর থেকে নৌকায় করে বেড়াতে হরিপুর রাজবাড়িতে যান আসাদ খোকন। দুপুর ১২ টার দিকে রাজবাড়িতে পৌঁছে নিজের ফেসবুক লাইভে যান যান আসাদ। পরে দুপুর ২টার দিকে রাজবাড়ির সামনে তিতাস নদীতে গোসল করার সময় ২০-৩০ জনের একটি দল এসে আসাদকে মারধর করে। এরপর তাকে রাজবাড়ির ভেতরে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। পরে হামলাকারীরা অচেতন অবস্থায় তাকে নাসিরনগর সদরে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে নাসিরনগর থানা পুলিশ তাকে পরিবারের জিম্মায় দেন।
নাম প্রকাশ না করার শর্তে এনসিপির এক নেতা জানান, নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, বিএনপি কর্মী মো. বিল্লাল ও মো. মোর্শেদের নেতৃত্বে উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে আসাদকে মারধর করে। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থক।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ।
নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মাধরের ঘটনা ঘটে। আমাদের লোকজনের এর সঙ্গে জড়িত না।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, এলাকার লোকজন তার উপর ক্ষিপ্ত ছিল। এর জের ধরে স্থানীয় লোকজন তাকে মারধর করেছে। তবে কারও বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করেননি।

Facebook Comments Box

Posted ১০:৪৪ পিএম | শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

The Daily Sarod |