অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 7:53 pm
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আনা বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত পৃথক এ সব অভিযান পরিচালনা করে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত অভিযান চলছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, চন্ডিদার ও খাদলা বিওপি এবং কুমিল্লার সালদানদী ও শশীদল বিওপির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে, মোটরসাইকেল, বাসমতি চাল, নৌকা, শাড়ি ও এনার্জি ড্রিংকসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ ১৭ হাজার ৩০০ টাকা।
সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বলে জনান অধিনায়ক শরিফুল ইসলাম।
Posted ৭:৫৩ পিএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya