ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 1:06 pm

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব চোরাই পণ্য উদ্ধার করে৷ তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, কসবা, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানগুলোতে ভারতীয় গরু, বাসমতি চাল, এনার্জি ড্রিংক, ফুচকা, মেহেদী, মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪৩ লাখ টাকা।
তিনি আরও জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ৬০ ব্যাটালিয়ন সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

Posted ১:০৬ পিএম | শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

The Daily Sarod |