শিরোনাম
আশুগঞ্জে খাল পুনঃখনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত কসবায় বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ বিজয়নগরে হাঁসের বাচ্চা ফেরত দেওয়া নিয়ে পিটুনিতে নিহত ১ নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ব্রাহ্মণবাড়িয়ায় নজরুল বর্ষ উপলক্ষে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত জিহাদ হত্যার বিচার দাবিতে সরাইলে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২০ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 12:55 pm

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি। আজ সোমবার (২০ জুলাই) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল ও খাড়েরা সীমান্ত ফাঁড়ির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এ সব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বাসমতি চাউল, বাঁজি, তালা, স্কীন ক্রিম, গাঁজা ও ইজিবাইক উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৫০ লাখ ৯৯ হাজার ১০০ টাকা। বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের নিরাপত্তা, পুশ-ইন, নারী-শিশু পাচার এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৫৫ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬

The Daily Sarod |