শিরোনাম
নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ব্রাহ্মণবাড়িয়ায় নজরুল বর্ষ উপলক্ষে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত জিহাদ হত্যার বিচার দাবিতে সরাইলে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় চোরাই পণ্য উদ্ধার বিজয়নগরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত বিজয়নগরে ডাকাতদের হামলায় জেলে নিহত ওয়ালটনে নিয়োগ, আবেদন অনলাইনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করতে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় নজরুল বর্ষ উপলক্ষে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 7:54 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নজরুল বর্ষ উপলক্ষে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’।

রোববার (১৯ জুলাই) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, নৃত্য, কবিতা ও সৃষ্টিকর্ম নিয়ে নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। বর্ষার আবহে নজরুলের সৃষ্টির সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক
ও নজরুল সঙ্গীত শিল্পী পীযূষ কান্তি আচার্যের উপস্থাপনায় অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন হিয়া মন্ডল, সৌম্য সরকার, অনন্যা কর্মকার, তৃষা বণিক ঋত্বিকা সাহা, সৃজা দেবনাথ। নৃত্য পরিবেশন করেন অঙ্কিতা রায়, অথৈ দেবনাথ,রুহা মেহজাবিন রঙিন, মোহাম্মদ আতিকুল ইসলাম শাহীন,আবৃত্তিতে অংশগ্রহণ করেন অর্পা মিত্র ভৌমিক ও অর্পণ মিত্র ভৌমিক। অনুষ্ঠানের সংগীত পরিচালনা করেন শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক মনিকা আচার্য।
অনুষ্ঠানে শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৫০ পিএম | রবিবার, ১৯ জুলাই ২০২৬

The Daily Sarod |