শিরোনাম
স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ বিজয়নগরে হাঁসের বাচ্চা ফেরত দেওয়া নিয়ে পিটুনিতে নিহত ১ নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ব্রাহ্মণবাড়িয়ায় নজরুল বর্ষ উপলক্ষে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত জিহাদ হত্যার বিচার দাবিতে সরাইলে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় চোরাই পণ্য উদ্ধার বিজয়নগরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত বিজয়নগরে ডাকাতদের হামলায় জেলে নিহত

ভৈরবে সেতু পার হতে না পেরে আড়াই ঘণ্টা আটকা তিতাস কমিউটার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 7:54 pm

ভৈরবে সেতু পার হতে না পেরে আড়াই ঘণ্টা আটকা তিতাস কমিউটার

ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের শত শত যাত্রী আজ বিকেলে ভৈরব রেলওয়ে জংশনের কাছে প্রায় আড়াই ঘণ্টা আটকা পড়েন। ভৈরব রেলওয়ে সেতু পার হওয়ার মতো পর্যাপ্ত টানার শক্তি ইঞ্জিনে না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

ভৈরব রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য , নির্ধারিত বিরতির জন্য দুপুর ১টা ৫০ মিনিটের দিকে তিতাস কমিউটার ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। প্রায় ২টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাওয়ার পর ভৈরব রেলওয়ে সেতুর কিছুটা আগে গিয়ে থেমে যায়।
কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি পেছনের দিকে চালিয়ে আবার ভৈরব রেলওয়ে জংশন অতিক্রম করে স্টেশনের আউটার সিগন্যালের কাছে থামানো হয়। সেখানে প্রায় আড়াই ঘণ্টা আটকা পড়ে ট্রেনটি।
স্টেশন মাস্টার মো. ইউসুফ আরও বললেন, ‘ভৈরব রেলওয়ে সেতু পার হওয়ার মতো পর্যাপ্ত টানার শক্তি ইঞ্জিনে ছিল না। এর আগেও তিতাস কমিউটার ট্রেনে এ ধরনের সমস্যা হয়েছে।’
দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশেষ করে ভারী লাগেজ নিয়ে যাত্রীরা বিপাকে পড়েন।
যাত্রী জারা ইসলাম বললেন, ‘কিছু দূর যাওয়ার পর ট্রেনটি সামনে না গিয়ে পেছনের দিকে ফিরিয়ে দেওয়া হয়। আমার মতো অনেক যাত্রী ভারী লাগেজ নিয়ে ভোগান্তিতে পড়েছেন।’
এ ঘটনায় নির্ধারিত সময়ের তুলনায় যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে ব্যাপক বিলম্ব হয়।

Facebook Comments Box

Posted ৭:৫৪ পিএম | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

The Daily Sarod |