মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করতে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 11:35 am

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করতে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের সমন্বিত জোট ইরাক ইসলামিক প্রতিরোধ (আইআরআই)।
আইআরআই জানায়, সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন। যে কেউ ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবে’ অথবা এ ধরনের অভিযানে অর্থায়ন বা সহায়তা করবে, তাকে এ অর্থ দেওয়া হবে। তাদের সদস্য ও সমর্থকদের অনুদানের মাধ্যমে ইতোমধ্যে এ ১০ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরাকি মিলিশিয়াদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সরাসরি হামলা চালানোর সক্ষমতা না থাকলেও, এই পুরস্কার ঘোষণার ঘটনাটি ট্রাম্প ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যকার শত্রুতাকে চরম রূপ দিল।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুতর সংঘাত চলছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা কঠোর করার পাশাপাশি মিলিশিয়াদের ওপর সামরিক হামলা জোরদার করেছে।

Facebook Comments Box

Posted ১১:৩৫ এএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬

The Daily Sarod |